×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৯১ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে হিরা রহমান ও তার স্ত্রী মৌসুমিকে তাদের বাসা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দম্পতিকে মোট ১ হাজার টাকা অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানান, দেশের মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat