×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ৬৩৬ বার পঠিত

জাহিদ হাসান টিপু, জেলা প্রতিনিধি শরীয়তপুর :

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মিজি কান্দি
পদ্মা শাখা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকায় অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ড্রেজার মেশিন ও পাইপ স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. রাফসান রাব্বি বলেন, ‘আমাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বিধায় মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat