মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:
আজ ০৭ নভেম্বর,২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কমসূচী অনুষ্ঠিত।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ,জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এ জাতীয় আরো খবর..