×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ১৯৫ বার পঠিত
গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় স্থানীয় যুবকদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং উৎসবমুখর পরিবেশে দক্ষিণ মৈনম যুব সমাজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। নকআউট পদ্ধতির এই আকর্ষণীয় প্রতিযোগিতায় এলাকার মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করে।

দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ০৬ নং মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মো: মাসুম বিল্লাহ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন তরুণদের মাঝে ঐক্য ও সম্প্রীতি বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনিছুর রহমান সভাপতি ০৮ নং ওয়ার্ড বিএনপির , সমাজসেবক ডাঃ আবু হাসান, মো: আহসান হাবিব স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ছাত্র নতা, মান্দা উপজেলা ছাত্রদল নেতা মো: মিজানুর রহমান এবং দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল মালেক।

সকাল থেকেই মাঠজুড়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। একের পর এক রোমাঞ্চকর ম্যাচ শেষে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat