×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ৪২ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

রাজশাহী সিটি কর্পোরশনে ‘নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর২০২৬) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে লাইভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। শুরুতে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাসিক প্রশাসক।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য নগরবাসীর পরামর্শ নিয়ে নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সে লক্ষ্যে উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং তাঁর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “রাজশাহী সিটি কর্পোরেশন ও জিআইজেড দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে আসছে। আমি দায়িত্ব গ্রহণের পর রাজশাহী নগরীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে জিআইজেডকে নতুন প্রকল্প গ্রহণের অনুরোধ জানাই। এরই পরিপ্রেক্ষিতে জিআইজেড তালাইমারী শহীদ মিনার-সংলগ্ন এলাকায় ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় উক্ত এলাকাটিকে দৃষ্টিনন্দন ও নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে। এর মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নাগরিকদের জন্য আরও সুন্দর ও মনোরম পরিবেশ নিশ্চিত হবে।”

রাসিক প্রশাসক বলেন, এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার মাধ্যমে আমরা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারব, যা নগর উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানো সম্ভব হবে।

কর্মশালায় LICA প্রকল্পের আরবান ফরেস্ট্রি অ্যান্ড নার্সারি অ্যাডভাইজার পঞ্চানন কুমার ঢালী, প্রজেক্ট কম্পোনেন্ট ম্যানেজার বিপাশা দত্ত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ওয়াসা রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, সিডিসির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সার্বিক পরিবেশ সংরক্ষণ (পুকুর, জলাধার সংরক্ষণ, পার্ক, খেলার মাঠ, গণপরিসর সবুজায়ন) ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat