নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারকৃত ‘স্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে মামলার অধিকতর ও সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।