×
সদ্য প্রাপ্ত:
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রকাশিত : ২০২৬-১১-০১
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন রাজধানীর মিরপুর এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে চারপাশের সড়ক অবরুদ্ধ করে ফেলেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকদের সাথে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ রবিবার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাত প্রতিবেদনটি তৈরির সময় পর্যন্ত অব্যাহত ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির সুনির্দিষ্ট দাবিতে একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে মিরপুর-১০ নম্বর চত্বর ও সংলগ্ন রাস্তায় নেমে অবস্থান নেন এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।

একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদান্যে গ্যাস (টিয়ারশেল) এবং বিকট শব্দের সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে। এর ফলে পুরো মিরপুর-১০ এলাকা জুড়ে এক ভীতিকর ও চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat