ফাহাদ হাসান জিসান, বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও কায়তাখালী এলাকার দীর্ঘদিনের অভিশাপ 'জলাবদ্ধতা' দূর করতে অবশেষে শুরু হতে যাচ্ছে একটি যুগান্তকারী ড্রেনেজ পুনর্বাসন প্রকল্প। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিশেষ নির্দেশনা ও তদারকিতে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর অর্থায়নে এই মেগা প্রকল্পটির নকশা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, যা দ্রুতই বাস্তবায়ন পর্যায়ে রূপ নিতে যাচ্ছে।
প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য:
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নবীগঞ্জ ও কায়তাখালী এলাকার প্রাচীন ও অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার ও নতুন করে আধুনিকায়ন এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "শহরের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা দূর করে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। জনগণের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে এই ড্রেনেজ পুনর্বাসন প্রকল্প দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হবে"। নতুন এই মহাপরিকল্পনার আওতায় প্রধান নালাগুলোর ধারণক্ষমতা বৃদ্ধি এবং নতুন সংযোগ ড্রেন নির্মাণ নিশ্চিত করা হবে, যেন সামান্য বৃষ্টিতেই পানি আটকে কৃত্রিম বন্যা না তৈরি হয়।
আশাকরুণ ফলাফল
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের কঠোর নজরদারিতে এই প্রকল্পটির কাজ সম্পন্ন হলে নবীগঞ্জ ও সংলগ্ন কায়তাখালী এলাকায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা পুরোপুরি দূর হবে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হওয়ার কারণে রাস্তাঘাট আর তলিয়ে থাকবে না। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জনস্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ জাতীয় আরো খবর..