×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০১
  • ৩৩ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে  জেলা গোয়েন্দা শাখা নওগাঁ  রাত ভর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।  অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মান্দা থানা এলাকায় একটা বাড়িতে মাদকদ্রব্য গাজা  বিক্রয় করার জন্য মজুদ করে রেখেছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম  আসামি ১। আরিফ হোসেন (৩০) পিতা মৃত আলিম উদ্দিন গ্রাম রঘুনাথ পুর থানা মান্দা জেলা নওগাঁ এর বসত ঘর স্থানীয় লোকজনের সামনে ০১-১১-২৬ তারিখ ভোর  রাত ৫ টার দিকে তল্লাশী করে।  তল্লাশীকালে আসামি স্টীলের ট্রাংকের ৪ কেজি করে ৫ পোটলায় ২০ কেজি গাজা উদ্ধার করে। 

আসামি আরিফের দেয়া তথ্য মতে অভিযানিক টীম আসামি ২।  মোশাররফ (৩৩) পিতা মৃত কাশেম গ্রাম শেরপুর কুড়ালী পাড়া থানা মহাদেপুর জেলা নওগাঁ এ/পি সদর থানাধীন কুমাইগারি জনৈক ফারুক হোসেনের ভাড়াটিয়া এর বসত ঘড় উপস্থিত লোকজনের সামনে ০১-১১-২৬  সকাল ০৮.৩০ ঘটিকায়  তল্লাশী করা হয়। তল্লাশি কালে আসামি মোশাররফের বসত ঘরের  চৌকির নিচ থেকে বাজার করা ব্যাগের ভেতর থেকে ২ কেজি উদ্ধার করা হয়। 

আসামি মোশাররফের দেয়া তথ্য মতে আসামি ৩।  শিলং (২৩) পিতা শহিদুল গ্রাম নিহিন পুর থানা বদলগাছি জেলা নওগাঁ এর গৃহ তল্লাশী করা সকাল ১০ ঘটিকায় তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি শিলং এর শয়ন কক্ষ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয় এসময় আসামি শিলং এর সহযোগী ৪। আরাফাত (২৩) পিতা শহিদুল গ্রাম নিহিন পুর থানা বদল গাছি জেলা নওগাঁ কেও গ্রেফতার করা হয়।  

আসামি দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায়  মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat