×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ৩১ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক আবাসিক বাসায় ডাকাতির অপচেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দাগনভূঞা দক্ষিণ বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের প্রয়াত নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫২), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৫), মাদারীপুরের পলোগ্রাম এলাকার কুলিয়া গ্রামের কালাই হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪০) এবং একই জেলার মাউনসি গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. রেজাউল (৫০)।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় জনতা চারজনকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তাদের রশি দিয়ে বেঁধে প্রাথমিক জেরা করা হলে তারা গোয়েন্দা পুলিশের ভূয়া পরিচয় দিয়ে বাসায় ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat