×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৩৪ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদিসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।

গত ১ নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেন বিজিবি সদস্যরা।

বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে কাভার্ড ভ্যানের চালক বিজিবির অভিযানের বিষয়টি বুঝতে পেরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়।

এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও পণ্য জব্দ করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ২৬ জন আসামিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat