×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৫৯ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনকারীরা পিছু হটে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার দুপুরে এই অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১১ প্লাটুন বিজিবি একযোগে মাঠে নামেন। একই সঙ্গে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় আন্দোলনকারীরা পিছু হটে অবরোধ তুলে নিতে বাধ্য হয়।

এর ফলে দুপুর থেকে কালিয়াকৈরে স্বস্তি ফিরে আসে। বেলা দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান জানান, “আমরা শ্রমিকদের পাশে আছি। তাঁদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক হয়ে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা ধ্বংসাত্মক কাজ বন্ধ করে আসুন, একসাথে বসে পরামর্শ করি।”

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, “মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা রাজপথে নামার চেষ্টা করলে আমরা যৌথভাবে তাদের প্রতিহত করি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা পিছু হটে যাওয়ায় কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat