×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ২৪ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুর সদর উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে  মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া  ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের নিজস্ব কার্যালয় না থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, মাদারীপুর সদর উপজেলার এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও প্রয়োজনের কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পাবেন।

নতুন এই পরিদর্শন কক্ষটি সংসদ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করবে। এলাকার সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মানুষ এখানে মতামত ও পরামর্শ জানাতে পারবেন। এতে স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat