×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ১৬ বার পঠিত

রাজধানী প্রতিবেদকঃ

রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত মেসার্স পূবালী ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অপরাধ হাতেনাতে ধরেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এই অনিয়মের দায়ে সংশ্লিষ্ট পাম্পটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেল কম দেওয়া দুটি ডিসপেন্সিং ইউনিটের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আজ সোমবার (২ নভেম্বর) বিএসটিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের সরাসরি নেতৃত্বে ঢাকার মতিঝিল এলাকায় এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান পরিচালনাকালে মেসার্স পূবালী ফিলিং স্টেশনের মোট পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ পরীক্ষা করে দেখা হয়। সেখানে একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার করে জ্বালানি তেল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ ছাড়া বিএসটিআইয়ের তদারকি কাজে বাধা প্রদান করার অভিযোগও ওঠে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এসব অনিয়ম ও অপরাধের কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাপে কারচুপি করা দুটি ইউনিট সিলগালা/বন্ধ ঘোষণা করা হয়েছে।

উক্ত অভিযানে বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

ভোক্তাসাধারণের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে নিয়মিত অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat