×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৯-২৫
  • ৩৪১ বার পঠিত

স্বাধীনবাংলা, আর্ন্তজাতিকঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য রুশ প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ। খবর সিবিএস নিউজের।

খবরে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। সের্গেই কোমকভ মনে করেন, আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী।

তবে ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস খবরটি অস্বীকার করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

স্বাধীনবাংলা/জাকলিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat