×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৭২ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ি এলাকায় বুধবার (৩ ডিসেম্বর ) বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে। জোলাইবাড়িতে ২টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন ৩ যুবক। স্থানীয় সূত্রে প্রকাশ, TRO3E- 3200 এবং TRO8D-7407 নম্বরের ২টি বাইক দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ২টি বাইক দুমড়ে মুচড়ে যায় এবং বাইকে থাকা ৩ আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। চোখের পলকে ঘটে যায় মৃত্যু। মৃতরা হলেন মুকেশ, প্রিয়াংশু ও বিপ্লব ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পৌঁছায় জোলাইবাড়ি থানার পুলিশ ও। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat