×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২১
  • ৩৬ বার পঠিত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানিতে বিচারক জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন দুপুর ২টা ২২ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় হাজির করা হয়। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে হাজতখানা থেকে তাদের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। এ সময় আদালতে প্রচুর লোকজনের ভিড় লক্ষ করা যায়।

শুনানি চলাকালে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোরালো দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

মামলার পটভূমি:

গত জুনে ইসলামী শরিয়া অনুযায়ী মরিয়মের সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজরুল শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন ন্যাম ভবনের (ভবন নম্বর ৫, ফ্ল্যাট ২০৩) বাসায় প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে সঙ্গে নিয়ে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মরিয়ম বিষয়টি বিভিন্ন সময় মুঠোফোনে তাঁর পরিবারকে জানিয়েছিলেন।

ঘটনার বিবরণ:

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে এমপি নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত ওই বাসায় যেতে বলেন। পরে মরিয়মের বাবা ও তাঁর খালা সুফিয়া ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং জানালার ফাঁক দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরিয়মের মরদেহ ঝুলছে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) কর্মী সাইদুল ইসলাম সাবল দিয়ে দরজা ভাঙেন।

ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের বিছানায় একটি হাতে লেখা চিঠি উদ্ধার করে, যেখানে বিশ্বাসভঙ্গ, মানসিক কষ্ট ও সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ রয়েছে। নিহতের পরিবারের দাবি, গাড়িচালক ওবায়দুর রহমানের প্ররোচনায় এই বিয়ে হয়েছিল এবং আসামিদের ক্রমাগত নির্যাতন ও প্ররোচনা সইতে না পেরেই মরিয়ম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat