সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলুন ও পায়রা উড়িয়ে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন। বিকেল পৌনে ৪টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য জেলার মতো মাদারীপুর থেকেও সংশ্লিষ্টরা ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।
মাদারীপুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থী, তরুণ ক্রীড়াবিদ ও দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও উদীয়মান ক্রীড়াবিদেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..