নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শুক্রবার) দেশের সকল তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিএমইএ’র পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।