×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৫৬ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তিন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। মঙ্গলবার  (১৪ অক্টোবর) রাতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্টেশন। তবে সম্প্রতি কিছু অসাধু দালালের কারণে সাধারণ যাত্রীরা রেলওয়ের সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। টিকিট কালোবাজারির কারণে যাত্রীদের অতিরিক্ত অর্থ দিয়ে টিকিট কিনতে হতো এবং অনলাইনে অনেকেই টিকিট পেতেন না।

অভিযোগের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তিনজনকে বিপুল পরিমাণ রেল টিকিটসহ আটক করে। তারা হলেন—শায়েস্তাগঞ্জ দক্ষিণ বড়চর গ্রামের আব্দুল নূর এর ছেলে সোহেল মিয়া (৩৩),
বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে জলিল সরদার (৪০),
ও শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪)।

পরবর্তীতে আটক ব্যক্তিদের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান,  দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat