×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ২০ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বাসার সামনে অপেক্ষারত জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে ইমন নামের এক বখাটে স্কুলছাত্র। সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে থানা পাড়ার ক্রিসেন্ট ক্লাবের গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জাকিয়াকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী জাকিয়া সুলতানা কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে ভাড়া বাসার গেটে দাঁড়িয়েছিল জাকিয়া। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কালো শার্ট পরিহিত বখাটে ইমন এসে ধারালো ছুরি দিয়ে জাকিয়াকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্ত ইমন ছুরি ফেলে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জাকিয়াকে অন্তত ১০টি কোপ বা স্টেপ করা হয়।

পরিবারের অভিযোগ, কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ইমন দীর্ঘদিন ধরে কোচিং ও আসা-যাওয়ার পথে জাকিয়াকে উত্ত্যক্ত করত। ইমনের পরিবারকে এ বিষয়ে নালিশ জানানোর ক্ষোভ থেকেই সে এই আক্রমণ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাকিয়ার মা সুমি আক্তার হামলাকারী ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat