সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনের সময় ২০ গ্রাম গাঁজাসহ মো. রিফাত খান (২২) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মাদারীপুর সদর উপজেলার পুরান বিসিক এলাকার লিলি বিস্কুট ফ্যাক্টরির ভিতরে একটি পরিত্যক্ত ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-কাইয়ুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বাদী হয়ে মোবাইল কোর্ট মামলা করেন।
আটক রিফাত খান পুরান বিসিক এলাকার ফরহাদ খানের ছেলে। মোবাইল কোর্টে দণ্ড প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ২১৮/২০২৬।
এ জাতীয় আরো খবর..