ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বা ‘পুশইন’ করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবর্তী খোসালপুর ও সামান্তা বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে বিজিবির কঠোর নজরদারি ও তৎপরতার কারণে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। দেশের সীমান্ত সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।