×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ২৬ বার পঠিত

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন সংক্রান্ত পুরোনো চুক্তি নবায়নের পরিবর্তে একটি নতুন চুক্তির ওপর জোর দিয়েছে বাংলাদেশ। নতুন এই চুক্তিতে সুনির্দিষ্ট ‘গ্যারান্টি ক্লজ’ রাখার পাশাপাশি দেশের সার্বিক স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা স্পষ্ট জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো নদী। কিন্তু বর্তমান সময়ে অপরিকল্পিত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর মারাত্মকভাবে পড়ছে। তাই নদী দূষণের মূল কারণগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে রাজধানী ঢাকার বুক দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর দূষণ পরিস্থিতিকে এখনো দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্যপানি সরাসরি নদীগুলোতে গিয়ে মিশছে। এর ফলে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি প্রতি বছর দেশকে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

অনুষ্ঠানের বক্তারা রাজধানীর নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদী সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat