×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৬ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল আজ ০৯ নভেম্বর  রাত ১২:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে চারঘাট থানাধীন সারদা একাডেমী হতে ইউসুফপুর বড় বাজার গামী রাস্তার ইউসুফপুর জিরোপয়েন্ট বাজারস্থ জনৈক মিলনের সবজির দোকানের সামনে পাকা রাস্তার সম্মূখ হতে অভিযুক্ত মোঃ রিংকু হোসেনের দেহ তল্লাশী করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে অবৈধ মাদকদ্রব্য ১০২ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রিংকু হোসেন (৩০), রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর (কারিগর পাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র। উল্লেখ্য যে, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ জাহিদ হাসান মান্না (২৩), পিতা-মোঃ আইনুল হক, মাতা-মোছাঃ নুর নাহার, সাং-ইউসুফপুর (কান্দি পাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

পৃথক আরেকটি অভিযানে: আজ ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. রাত ০৩:৫০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামের গ্রেফতারকৃত ১নং অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেনের বাড়ি তল্লাশি করে উঠানে মাটির চুলার পেছনে থাকা একটি ধুসর রঙের কাপড়ের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৩২ বোতল এস্কাফসহ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দীন সরদারের পুত্র। উল্লেখ্য যে, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী  মোঃ রাসেল ঢালী (৩৬), পিতা-মোঃ আনোয়ার ঢালী, সাং-উদয়নগর (বাংলাবাজার), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রিংকু হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ০৬ টি এবং পলাতক অভিযুক্ত মোঃ জাহিদ হাসান মান্নার বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ০৩টি মাদক মামলা রয়েছে।

ইয়াবা ট্যাবলেট ও এস্কাফ সিরাপ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় এবং বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat