×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৮ বার পঠিত

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বিনষ্ট করে যত্রতত্র অনুমোদনহীন পোস্টার লাগানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৯ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদন ছাড়া পোস্টার টানানোর অভিযোগে ইনডেক্স ও উন্মেষসহ মোট পাঁচটি কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আর্থিক জরিমানার পাশাপাশি ইনডেক্স, উন্মেষ, উদ্ভাস, ফ্লোরেন্স নার্সিং স্কুল এবং সায়েন্স কেয়ার—এই পাঁচটি কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

চসিক সূত্র জানায়, অভিযানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ভবিষ্যতে আর কখনো এ ধরনের বেআইনি কাজ করবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়েছেন। একই সঙ্গে নিজ দায়িত্বে নগরীর বিভিন্ন দেয়াল ও স্থাপনা থেকে তাদের টানানো অবৈধ পোস্টারগুলো অপসারণ করার অঙ্গীকার করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সৌন্দর্য রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার স্বার্থে অনুমোদনহীন অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat