×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৮৭ বার পঠিত

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নুরের বিরুদ্ধে সরকারি চাকরিতে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়ম, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন এবং বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে এলাকাবাসী মানববন্ধন করেছে।


সোমবার (২৮ জানুয়ারি) উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জুলফিকার চৌধুরী রানা, নুরে আলম ফরাজি, মোবারক হোসেন, আসাদ নুর সাদি, মেহেদী হাসান রুকনসহ অনেকে।


বক্তারা ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তিনি সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কাজ করছেন। এছাড়া, অনিয়মের মাধ্যমে চাকরি নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন।


মানববন্ধনে বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং ইউএনওর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat