×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ১৯ বার পঠিত
মুহাম্মদ জুবাইর টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ব্যক্তিদের মধ্যে তিনজন রোহিঙ্গা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের ১০ থেকে ১৫ সদস্য নৌকায় করে গভীর সমুদ্রে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, ওই এলাকা দিয়ে একদল মানুষকে ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের গোপন সংবাদের ভিক্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ টহল দল মোতায়েন করা হয়। সন্ধ্যায় উপকূলে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখতে পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি সন্দেহভাজন নৌকা ধাওয়া করলে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাচারের শিকার হতে যাওয়া ৯ জনকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান,  বিভিন্ন প্রলোভন দেখিয়ে  তাঁদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল। তাঁদের মধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকার ছয়জন এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তিনজন রয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মানব পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। উপকূল ও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, উদ্ধার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। পাচার চক্রের সঙ্গে জড়িত স্থানীয় দালালদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat