বিপ্লব সরকার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, পত্নীতলা, নওগাঁর যৌথ আয়োজনে ৮ নভেম্বর ২০২৬, রবিবার এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ সামছুল হকের সভাপতিত্বে এবং পত্নীতলা উপজেলা পরিষদের একাডেমিক সুপারভাইজার মোঃ মোরশেদুল ইসলামের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি নিজেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
এ জেড এম নাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলা, নওগাঁ। উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) মোছাঃ আসমাউল হোছনা।
মোঃ মোকছেদুল হক (সিরি), সভাপতি, পত্নীতলা থানা বিএনপি।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যের ওপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সমবায়ের সঠিক চর্চা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পরিশেষে সমবায় খাতের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর..