×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১৬১ বার পঠিত
সালাউদ্দিন রানা ,কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ ছয়জন আহত হন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর ১১:৩০ মিনিটের  দিকে ভোলাগঞ্জ সিলেট মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে শাহ্ আরফিন রোড ও হাইওয়ে রোডের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা (নম্বর: সিলেট থ-১২-৫৮৩৯) ও শাহ্ আরফিন টিলার দিক থেকে আসা একটি পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা পর্যটক সম্রাট (৩০), তার স্ত্রী সুমাইয়া (২৮), সন্তান ছাওদা (১০) ও সিনান (৭), সম্রাটের শ্বশুর জিয়াউল হক (৭০) এবং সিএনজি চালক রমজান আহমেদ (২৮) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হক (৭০)-কে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সিএনজি ও পাথরবোঝাই মহেন্দ্র ট্রাক্টরটি আটক করেছে। তবে ট্রাক্টরের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat