×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১১
  • ১৮৯ বার পঠিত
৭ বছর পালিয়ে থাকার পর র‍্যাবের হাতে আটক নুরু ডাকাত

চট্টগ্রামে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নুরুল কবির ওরফে নুরুল আলম ওরফেস নুরু ডাকাতকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার সন্ধ্যায় কর্ণফুলী থানার সৈন্যেরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার নুরু ডাকাত পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেফতারের পর তাকে রোববার রাতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবির কর্ণফুলীর সৈন্যেরটেক এলাকা গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন নুরু। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭ বছর নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ‘অস্ত্র মামলায় সাজা ছাড়াও নুরুর বিরুদ্ধে আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল। চট্টগ্রামের বিভিন্ন থানায়ও রয়েছে একাধিক মামলা। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat