×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৫২ বার পঠিত
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’–র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের কারণে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশক্রমে এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে, বাংলাদেশ বিমান বাহিনী ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে একটি সি-১৩০জে পরিবহন বিমান পাঠায়। বিমানে প্রায় ১০ টন ত্রাণসামগ্রী বহন করা হয়, যার মধ্যে তাঁবু, শুকনো খাবার, মশারী, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং জরুরি ঔষধ অন্তর্ভুক্ত ছিল।
এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিমানটি কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
উল্লেখ্য, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পর বিমানটি একই দিন বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশের এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, যা প্রতিবেশী দেশের প্রতি মানবিক সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat