×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৪
  • ৩৬ বার পঠিত
নুরুল কবির, সাতকানিয়া চট্রগ্ৰাম:

 চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট কামাল উদ্দিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা ক্ষোভের কারণে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অ্যাডভোকেট কামাল উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত কামাল উদ্দিন। নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। এসব ভিডিওতে আওয়ামী লীগকে নিয়ে নানা মন্তব্যের কারণে আলোচনায় আসেন। নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ বলেও দাবি করতেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat