×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৪
  • ২৯ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে হায়দার আলী হত্যা মামলার ১২ দিন পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. সামসুদ্দিন (৪১) এবং সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বারাতৈল গ্রামে নিজ বাড়ি থেকে সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতায় রাত পৌনে দুইটার দিকে দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে হায়দার আলীকে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে বিভিন্ন স্থানে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজার থেকে হায়দার আলীকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, তাঁকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নেওয়ার পর বদলগাছী সদর ও থানা-সংলগ্ন এলাকাতেও নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিহতের স্বজনরা। তাঁদের অভিযোগ ছিল, ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশকে জানানোর পরও দীর্ঘদিন কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশেষ করে হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত সামসুদ্দিন ও তাঁর ছেলে সৌমিক বাবুর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হায়দার আলী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সামসুদ্দিন ও সোহেল রানাকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কী উদ্দেশ্যে হায়দার আলীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছিল এবং এ ঘটনায় আর কারা জড়িত, তা দ্রুত উদ্ঘাটনের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat