×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৪
  • ৩৭ বার পঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার সাবেক উপজেলা প্রতিনিধি এনামুল বারী বাদশার দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী দোয়া মাহফিল, কবর জিয়ারত, স্মরণসভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

দুপুরে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি চরপাড়া মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মরহুমের বাসভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতা পেশায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সৎ সাহস নিয়ে পথ চলা উচিত। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাঝেই মূলত একজন সাংবাদিকের প্রকৃত আত্মমর্যাদা ও পেশাগত গৌরব প্রকাশ পায়।”

সভাপতির বক্তব্যে রফিকুল আলম বলেন, “বাদশা ভাই ছিলেন আমাদের গুরু। তাঁর কাছ থেকেই সাংবাদিকতার হাতেখড়ি হয়েছে। দুই-তিন যুগ আগে সাংবাদিকতায় বর্তমান সময়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। তখন হাতে লিখে সংবাদ তৈরি করতে হতো। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন।”

অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদান স্মরণ করে বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মান্নান এবং রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি দীপক কুমার কর।

এ ছাড়া বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের আশেকে এলাহী শিবলী, ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংবাদিক আইয়ুব লোহানী, গোবিন্দ রায়, আব্দুল মান্নান পাখি, মামুনুর রশিদ এবং মরহুমের ছেলে রেহানুল হক রিকো।

এ সময় মরহুমের পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat