সাইফ হাসান লিমন, জেলা প্রতিনিধি, ফেনী:
সার্কিট হাউজ ক্রীড়া চক্র (CHKC) আয়োজিত মর্নিং ফুটবল-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন ভূঁইয়া।
এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদুর রহমান, সাইদুল ইসলাম বাবুল, আরিফুল ইসলাম আরিফ, এনামুল হক, ওসমান গনি, জিয়াউদ্দিন রতন, রহিমুল্লাহ রিপন, জিয়াউদ্দিন জিয়া ও মো. সুজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কিট হাউজ ক্রীড়া চক্রের সভাপতি বিপুল মজুমদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রমিকদল নেতা ও ঢাকা বৃহত্তর নোয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্সআপ দলকেও ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিকদল নেতা আবুল কালাম আজাদ স্বপন বলেন, “অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমি কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। আজ বলতে চাই, আমি আমাদের গাজী হাবিবুল্লাহ মানিক ভাইয়ের কাছ থেকেই সবসময় অনুপ্রেরণা পেয়েছি।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক ও মোবাইলের আসক্তি দূর করে তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে এগিয়ে আসতে হবে। কিশোর-তরুণদের বিপথগামী না হয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
এ জাতীয় আরো খবর..