×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ৯০৯ বার পঠিত
পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি:

নিজেকে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামের এক চাকরিচ্যুত সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গুলশান থানা পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তাঁর চাকরি চলে যায়। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল মজিদ মোল্লা।

অভিযোগ রয়েছে, সেনাবাহিনীর চাকরি হারানোর পর থেকেই আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত রয়েছেন বলেও বিভিন্নজনের কাছে দাবি করতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আসাদুল নিজেকে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের ঘনিষ্ঠজন হিসেবে উপস্থাপন করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে প্রচার করতেন। নিজের কথিত প্রভাব ও ক্ষমতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে চাকরি, বদলি ও পদোন্নতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। এসব প্রলোভন দেখিয়েই তিনি তাঁদের কাছ থেকে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

এমনকি সেনাবাহিনীর মেজর পরিচয় ব্যবহার করে সচিবালয়ে যাতায়াতের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর কথিত পরিচয় ও প্রভাবের ফাঁদে পড়ে একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, আসাদুল ইসলামের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। পরে গুলশান থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বুধবার রাতে গুলশান থানা পুলিশের সহযোগিতায় আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁকে পাবনায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat