×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২০৮ বার পঠিত
সুজন রায়
মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে মা-ছেলের মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিকে আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের যোগমায়া দাস (৫০) ও তাঁর প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৫) একসঙ্গে বিষপান করে জীবন শেষ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে পরিবারের কর্তা প্রফুল্ল দাস মারা গেলে সংসারের সমস্ত দায়ভার কাঁধে তুলে নেন যোগমায়া দাস। একদিকে ছেলের প্রতিবন্ধকতার চিকিৎসা ও দেখাশোনা, অন্যদিকে সংসারের নিত্যদিনের ব্যয়—সব মিলিয়ে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দীর্ঘদিনের অভাব-অনটন আর পারিবারিক অশান্তির জেরে মা-ছেলে শেষমেশ এই করুণ পথ বেছে নেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat