×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৬৫ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:

পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক ক্যাম্পেইন ও শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিডিপি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে সংস্থার আইডিভুক্ত এক হাজার শিশু পরিবারের মাঝে এক পিস নারিকেল চারা ও এক পিস আমড়া গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণের উপকারিতা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বর্তমান বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিশু ও তাদের পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat