×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৪১ বার পঠিত

মোঃ রাফসান জানি, ভোলা

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ভোলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীদের আহ্বানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় একযোগে এ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা।

সকালে ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখনো আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত মানুষ। জরুরি রোগী পরিবহনে সীমাবদ্ধতার কারণে অনেক সময় মৃত্যুঝুঁকি তৈরি হয়।

বক্তারা অভিযোগ করেন, ভোলায় গ্যাসসহ পর্যাপ্ত খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সরকারের সদিচ্ছার অভাবে এখনো সেতুটি নির্মাণ হয়নি। তারা বলেন, সেতু হলে শুধু ভোলার নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান পাল্টে যাবে।

এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ভোলার খনিজ সম্পদ নেওয়ার আগে অবশ্যই সেতুসহ ৫ দফা দাবি পূরণ করতে হবে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ী সড়ক যোগাযোগ না থাকায় ভোলা এখনো পিছিয়ে রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। 

এ ছাড়া ভোলা কলেজ, পরানগঞ্জ বাজার চত্বর, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, মুসলিম হাই স্কুল, পশ্চিম ইলিশা বাঘারহাটসহ বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat