×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৪
  • ২৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামের কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা। মিনিবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আহত হয়েছে আরও অনেকে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার (১৩ নভেম্বর ) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে কাজিরাঙা কহরা রেঞ্জের রঙ্গাজান এলাকার হাতিকুল চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে।

মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও যাচ্ছিল। কাজিরাঙার কাছে রঙ্গাজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসের। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও কয়েক জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শরা জানিয়েছেন, এমন ভয়াবহ দুর্ঘটনা আগে কখনও দেখেননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল আসে।

জানা যায়, যে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লাগে সেটি কর্ণাটকের। বাসে থাকা বেশির ভাগ যাত্রীই কলেজ পড়ুয়া। আহতদের উদ্ধার করে কোহরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ দুর্ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা শোকপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat