×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১৪
  • ২৫ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ফের ভারতের মণিপুর রাজ্যে রণক্ষেত্র। রাস্তায় গাড়ি আটকে চলল এলোপাথাড়ি গুলি। এই হামলায় ২ মহিলা সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ) উখরুল জেলায় সন্দেহভাজন জঙ্গিদের একটি দল এই হামলা চালিয়েছে বলে দাবি পুলিশের।

হামলা চলেছে ইম্ফল- উখরুল সড়কের নিউ হ্যাভেন এলাকায়। এ হামলার ঘটনায় আতংক ছড়িয়েছে। আরও জানা যায়, উখরুল জেলায় কুকি জঙ্গিদের হামলায় একজন আহত হয়েছেন।

সাধারণ কৃষকদের উপরও হামলার ঘটনা ঘটেছে। একের পর এক হামলার ঘটনায় স্বাভাবিক উদ্বেগ বেড়েছে।

হিংসা রুখতে মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ এবং আসাম রাইফেলসের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য নিরাপত্তা বাহিনী আশেপাশের গ্রামগুলো ঘিরে ফেলেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।

তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat