×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৪৯ বার পঠিত
পরিতোষ বড়ুয়া রানা, চট্টগ্রাম 

চট্টগ্রামে হাদি হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোড ব্লকেড কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ নতুন ব্রিজ এলাকায় এই অবস্থান ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কয়েকদিন ধরে চলমান এই কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। কর্মসূচির ফলে নতুন ব্রিজ এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় জনমনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলেন, “হাদিকে হত্যা করা মানে এই সমাজে কেউই নিরাপদ নয়। যতদিন পর্যন্ত এই হত্যার বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
বক্তারা আরও বলেন, “আমরা ওমরের উত্তরসূরি। আমরা মৃত্যুকে ভয় পাই না। হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না।” তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই চট্টগ্রামে এই রোড ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। তারা বলেন, এই আন্দোলন কোনো একক সংগঠনের নয়; এটি সাধারণ মানুষের ন্যায়বিচারের দাবি। তাই ইনকিলাব মঞ্চের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন।
কর্মসূচি চলাকালে পুরো নতুন ব্রিজ এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ছিল—
“হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”,
“আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”,
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”,
“আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান”,
“ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান”
এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও হত্যাকাণ্ডের নিন্দাসূচক নানা স্লোগান।
বক্তারা স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই অবস্থান ও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat