×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১১৮ বার পঠিত

বিপ্লব সরকার 

পত্নীতলা নওগাঁ, প্রতিনিধিঃ


জাতীয় সংসদ নির্বাচনের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য দেখিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের ১০,৪৬৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

​বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন ০২টি জেলার ০৯টি আসনের ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। নির্বাচনী এই ব্যস্ততার মাঝেও সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে চোরাচালান রোধে নিরলস কাজ করে যাচ্ছে বাহিনীটি।

​গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২ টা ৩০ মিনিট সময়ে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের একটি ইটের ভাটার সামনে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলসহ ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬২,৮০০ টাকা।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিট সময়ে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মাদক ফেলে গভীর অন্ধকারে পালিয়ে যায়। সেখান থেকে ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই চালানের বাজারমূল্য প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি'রঢ়কঅভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জাম ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat