×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৭৪ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা হয়েছে। এ উপলক্ষে নোয়াপাড়ায় মঙ্গলবার এক আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসময় সভায় শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সলকে মাধবপুর চুনারুঘাট আসনে প্রার্থী হিসেবে দেখতে চান নেতাকর্মীরা। 

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে তার পরিবারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শত বাধাবিপত্তি উপেক্ষা করে সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবার মাধবপুর চুনারুঘাট তথা হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। যখন মাধবপুর চুনারুঘাট বিএনপির দাঁড়াবার কোন নিরাপদ জায়গা ছিলনা। আমরা তাকে আগামীতে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সল বিএনপি থেকে মনোনীত হয়ে নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ মাধবপুর চুনারুঘাট সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবার সায়হাম শিল্প পরিবার অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করেন। এ কারণে জনসাধারণে তাদের অনেক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শিল্পপতি সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সেক্রেটারি হামিদুর রহমান হামদু, সহসভাপতি হাজাী অলি উল্লাহ, পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat