×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৭ বার পঠিত
বিনোদন ডেস্কঃ

ফের চর্চার কেন্দ্রে পরীমনি। এবার রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ তার। মধ্যরাতে তার গাড়িতে হামলা হয়েছে বলেও অভিযোগ করেছেন এ অভিনেত্রী।
গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ‘ওয়েডিং কার্নিভাল’। 

সেখানে মূল আকর্ষণ হিসেবে বধূর সাজে অংশ নেন পরীমনি। মঞ্চে পারফর্মেন্স করে বের হওয়ার সময় সংবাদকর্মীদের তোপের মুখে পড়েছেন বলে অভিযোগ তার।

রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে এসব বিষয় জানান পরীমনি। লাইভে তাকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায়। 

পরীমনি প্রশ্ন তোলেন, ‘আমি এমন একটা মানুষ, যাকে আপনারা একটু হলেও গোনেন, ফলো করেন; সে মানুষটা যদি এরকম অনিরাপত্তায় থাকে, আপনারা কোনো কিছুতে খুব সহজে পার পেয়ে যাবেন? এসব ঘটনা আপনাদের সঙ্গে কোনো সময় হতে পারে না? ভাই, দুই সেকেন্ড লাগবে এসব হতে। আপনাদের জন্য দোয়া করি, এসব আপনাদের ওপর না আসুক। তবে যখন আসবে, খোদার কসম, তখন আপনিই শুধু বুঝবেন, আর কেউ বুঝবে না।’
অনেকটা সময় অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে থাকতে হয় পরীমনিকে। গুলশান থানায় ফোন করলে পুলিশও আসে। তবে সব সামলে বের হয়ে আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল।

ফেসবুক লাইভের এক পর্যায়ে তিনি ব্যাকস্টেজ থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন।

 কিন্তু পরিস্থিতি তখনো অস্বাভাবিক ছিল। পরীমনি বলেন, ‘থানার লোকজন বলল, আমি বের হতে পারব। এখানকার অথরিটি বলছে, বের হতে পারব না। এই কনফিউশনের মধ্যে আমি কি জাহান্নামে চলে যাব? কোথায় যাব? কী তামাশা হচ্ছে দেশে! নাইস!’

এদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ্য করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তাতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করে অনুষ্ঠান ত্যাগ করতে চান পরী। এ ঘটনায় অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই পরীমনি লাইভে আসেন, অনুষ্ঠানস্থলে আসে পুলিশও। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat