×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৮ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি দোকানে অভিযান চালিয়ে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে দুই দোকান মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বকের মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানকালে ওই এলাকার দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয় এবং মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত, বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ক্ষতিকর দিক তুলে ধরে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় মহাদেবপুর থানা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat