×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২০-০৯-২৪
  • ২৯৯ বার পঠিত

স্বাধীনবাংলা, স্টাফ রির্পোটার:

দুর্নীতি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন বিষয়ে আদেশ আগামী রোববার। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রায়ের অনুলিপি না আসায় অর্থপাচারের দুই মামলায় রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। আর গত ২০ আগস্ট অর্থপাচারের দুই মামলায় রফিকুলের জামিন খারিজ করে দেন হাইকোর্ট।

একইসঙ্গে বিচারিক আদালতকে মামলা দুটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে রফিকুল আপিল বিভাগে আবেদন জানান।

রফিকুল আমিনের বিরুদ্ধে ২০১২ সালে কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক। তার বিরুদ্ধে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat