×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ২৯৬ বার পঠিত
মো: রিয়াজ, জেলা  প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী এলাকায় ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়রা ক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মরদেহটি অন্তত তিন থেকে চার দিন আগে হত্যার পর রাতের অন্ধকারে সেখানে ফেলে রাখা হতে পারে। ইতোমধ্যে মরদেহে পচন ধরায় মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে মনে হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন, চশমা ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। এসব আলামত থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, “মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় হত্যার পেছনে অন্য কোনো কারণ বা যোগসাজশ আছে কি না—তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat