×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ৯৯ বার পঠিত
ফেনী 

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও নদী সংকটকে কেন্দ্র করে “ইকোটক ২০২৫” শীর্ষক একটি জাতীয় পরিবেশ সংলাপ ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইকোরেভোলিউশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জলবায়ু বিজ্ঞানী, গবেষক, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিল দ্য আর্থ। লজিস্টিক পার্টনার হিসেবে সহযোগিতা করে হোম প্লাস। কৌশলগত পার্টনার হিসেবে যুক্ত ছিল পরিবেশ অধিদপ্তর। এছাড়া সাপোর্টিং পার্টনার হিসেবে ছিল ডানহাম হোমিও হল এবং স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর প্রথম অধিবেশনে কী-নোট উপস্থাপন করেন জলবায়ু বিজ্ঞানী ও গবেষক মোঃ আব্দুর রহমান। তিনি ফেনী নদী, সাম্প্রতিক বন্যা, পরিবেশগত অবক্ষয় এবং নীতিগত সীমাবদ্ধতা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা তুলে ধরেন।

প্রথম পর্বের সঞ্চালক হিসেবে ছিলেন সাজ্জাদুল হক সানি এবং তানজিল আক্তার।

প্রথম অধিবেশনের আলোচনার ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় একটি প্যানেল আলোচনা। উক্ত প্যানেল আলোচনার মডারেটরের দায়িত্ব পালন করেন ইকোরেভুলিউশনের সভাপতি মেহেরাজুল হক। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন যুব প্রতিনিধি নাজমুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি শায়খুল হাদীস আব্দুর রাজ্জাক, গবেষক ও বিজ্ঞানী মোঃ আব্দুর রহমান, ফেনী সরকারি কলেজের শিক্ষক মোতাহের হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজবী এবং এনসিপির প্রতিনিধি আব্দুল মুহাইমিন তাজিম। আলোচনায় বক্তারা ফেনীর পরিবেশ সংকটকে একটি সমষ্টিগত সমস্যা হিসেবে উল্লেখ করে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশের সঞ্চালক হিসেবে ছিলো আব্দুল হাকিম রাফি এবং নুসরাত জাহান।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কী-নোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি ফেনী নদী ও সামগ্রিক পরিবেশ ব্যবস্থাপনায় নীতিগত দুর্বলতা, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা এবং টেকসই সমাধানের দিকনির্দেশনা তুলে ধরেন।

ড. আহমেদ কামরুজ্জামান মজুমদারের উপস্থাপনার পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্যানেল আলোচনা। এ আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। এছাড়াও প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাইদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা প্রচার সম্পাদক আ. ন. ম. আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেনী জেলা সদস্য সচিব জনাব আলাল উদ্দীন আলাল, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং ফেনী সরকারি কলেজের কলেজ সম্পাদক জনাব জহির উদ্দিন।

বক্তারা বলেন, ফেনী নদী ও পরিবেশ সংকট কেবল একটি জেলার সমস্যা নয়; এটি জাতীয় জলবায়ু বাস্তবতার প্রতিফলন। নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনের জন্য নীতিগত সংস্কার, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠান শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, ইকোটক ২০২৫ পরিবেশ ও নদী রক্ষায় নীতিনির্ধারক, গবেষক, গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর সংলাপ ও সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat